রিটার্ন ও রিফান্ড
আমরা চাই আপনি সন্তুষ্ট হন। কোনো সমস্যা হলে আমাদের জানান, আমরা সমাধান করব।
যেসব ক্ষেত্রে রিটার্ন নেওয়া হয়
- ভুল বই পাঠানো হয়েছে
- বই ভাঙা, ক্ষতিগ্রস্ত বা ত্রুটিযুক্ত
- প্যাকেজে বই কম আছে
যেভাবে জানাবেন
বই হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে 09613-828485 নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করুন। সমস্যার একটি ছবি পাঠালে দ্রুত সমাধান হয়।
কী হবে
- যাচাইয়ের পর বই বদলে দেওয়া হবে — ডেলিভারি চার্জ আমরা বহন করব
- একই বই স্টকে না থাকলে সম্পূর্ণ টাকা ফেরত
যেসব ক্ষেত্রে রিটার্ন নেওয়া হয় না
- ব্যবহারের পর পছন্দ হয়নি
- ক্রেতার অসাবধানতায় বই নষ্ট হয়েছে
- ২৪ ঘণ্টা পার হয়ে যাওয়ার পর জানানো হয়েছে